Pubali Bank PLC
Account Name:-
Sri Sri Gita Lokenath Mondir & Ashram,
Manikganj Branch.
Account No:- 1231101157830
Routing No:- 175560617
Bkash (Personal): 01739539860
"জীব সেবা-ই ঈশ্বর সেবা" — জয় বাবা লোকনাথ।
শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির ও আশ্রম এর পূর্ববর্তী, চলমান ও আসন্ন অনুষ্ঠানাদী।—এক নজরে।
উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত।
ভোর ৫টা ও সন্ধ্যা ৬টা নিত্যপূজা
প্রতি শুক্রবার দুপুর ১২ ঘটিকার সময় ভোগ নিবেদন ও প্রসাদ বিতরন — সকল ভক্তবৃন্দের জন্য উন্মুক্ত।
প্রতি সপ্তাহে শুক্রবার বিকাল ৫ ঘটিকায়—গীতাশিক্ষা, গীতাপাঠ ও আলোচনা করা হয়।
শ্রীশ্রী গীতা লোকনাথ মন্দির ও আশ্রম এর প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষ্যে আগামী ২৯ ও ৩০ জানুয়ারী, ২০২৭ইং তারিখ শুক্র এবং শনিবার শ্রীশ্রী গীতা লোকনাথ মন্দির ও আশ্রমে একাধিক পাঠাক দারা গীতা জয়ন্তী এবং বিশ্ব শান্তি কল্যাণে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত সাধু সন্ন্যাসী দ্বারা গীতা যজ্ঞ অনুষ্ঠান করা হইবে।
এছাড়াও, দুইদিন ব্যাপী উক্ত অনুষ্ঠানে শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দিরে পূজা ও ভোগ নিবেদন এবং আগত সকল ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে।
শ্রীমদ্ভগবদ্ পাঠ, গীতা জয়ন্তী, অতিথি আপ্যায়ন, সন্ধ্যা-আরতী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ ইত্যাদি।।
শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির ও আশ্রম এর বার্ষিক সকল অনুষ্ঠানাদীর তালিকা এক সাথে দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ...
শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির ও আশ্রম — ভক্তদের আধ্যাত্মিক আশ্রয়, সাংস্কৃতিক, ধর্ম প্রচার ও গীতা প্রচার কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র।
সকাল ও সন্ধ্যায় মন্দিরে নিয়োগকৃত নির্ধারিত পুরোহিত দারা নিয়মিত পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। ভক্তদের উপস্থিতি সবার জন্য উন্মুক্ত।
গীতাপাঠ, গীতা শিক্ষাদান, গীতা ও ধর্ম প্রচারনাই মন্দিরের মূল উদ্দেশ্য।
বৃদ্ধদের আশ্রয় কেন্দ্র।
মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে অবস্থিত শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির ও আশ্রম আধ্যাত্মিক সাধনা ও ধর্ম প্রচারের এক অনন্য পবিত্র স্থান। ২০২২ সালে শ্রীমৎ ধ্রুব চৈতন্য অটলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ভক্তবৃন্দের বিশেষ অনুদানে এই মন্দির ও আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। মূলত শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, গীতা ও লোকনাথ ব্রহ্মচারী বাবার মহিমা প্রচার এবং সনাতন ধর্মের শাশ্বত আদর্শ সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার মহান উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রতি বছর মাঘ মাসে মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে অত্যন্ত ভক্তিভরে 'বিশ্ব শান্তি গীতা যজ্ঞ' আয়োজন করা হয়, যেখানে জগতের সকল জীবের মঙ্গল ও বিশ্বশান্তি কামনায় অগণিত ভক্ত সমবেত হন। এছাড়াও বছরজুড়ে এখানে বিভিন্ন ধর্মীয় উৎসব ও আধ্যাত্মিক অনুষ্ঠান অত্যন্ত নিষ্ঠার সাথে উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
ও অত্র আশ্রমের ভিখারী
আপনার প্রশ্ন/প্রস্তাব লিখে পাঠান।