ঊকিয়ারা, জাগীর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। যোগাযোগ (কল / হোয়াটসঅ্যাপ মেসেজ) : ০১৭৩৯৫৩৯৮৬০
অত্র আশ্রমের ভিখারী
পিতৃদেব: শ্রী শম্ভু চন্দ্র সরকার
মাতৃদেবী: সন্ধ্যা রানী সরকার
ঠিকানা: গ্রাম: উকিয়ারা, ডাকঘর: জাগীর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।
যোগাযোগ: +880 17139-539860
ইমেইল: atolblast@gmail.com
"হৃদয়ের গহীনে দীর্ঘকাল ধরে লালিত এক পবিত্র স্বপ্ন এবংশ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ‘রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও’—এই অভয় বাণীকে পাথেয় করে আর্তমানবতার সেবা ও আধ্যাত্মিক চেতনার এক অনন্য মিলনস্থল হিসেবে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি কেবল একটি উপাসনালয় নয়, বরং বাবার পরম করুণাকে সাক্ষী রেখে একাধারে অসহায় প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম, নিরাশ্রয় শিশুদের জন্য অনাথালয়, বিনামূল্যে শ্রীমদ্ভগবদ্গীতা প্রচার, গীতা শিক্ষা এবং সনাতন ধর্মের শাশ্বত আদর্শ ও লোকনাথ বাবার মহিমা প্রচারের এক চতুর্বিধ লক্ষ্যের পুণ্যভূমি। আমাদের মূল উদ্দেশ্য হলো এমন এক শান্ত তপোবন গড়ে তোলা, যেখানে একদিকে দুস্থ ও নিরাশ্রয় মানুষের পরম আশ্রয় মিলবে, অন্যদিকে সাধককুল নিভৃত পরিবেশে লোকনাথ বাবার চরণে নিজেদের সঁপে দিয়ে আধ্যাত্মিক সাধনা চালিয়ে যেতে পারবেন; সর্বোপরি, অসহায় শিশুরা যেন বৈদিক অনুশাসন, নৈতিক শিক্ষা ও বাবার আদর্শের আলোকবর্তিকা হাতে এক উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হতে পারে, সেই মহান ব্রত নিয়েই এই সেবামূলক প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।"