শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির ও আশ্রম

ঊকিয়ারা, জাগীর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ। যোগাযোগ : ০১৭৩৯৫৩৯৮৬০

ধর্মীয় ও সামাজিক কার্যক্রম

সনাতন ধর্মের প্রচার, প্রসারে এবং মানব কল্যাণে আমাদের আশ্রমের নিয়মিত প্রয়াস

গীতা পাঠ ও প্রচারনা

শ্রীমদ্ভগবদ্গীতা জয়ন্তী

বিশ্বশান্তি গীতা যজ্ঞ

গীতা শিক্ষালয় এবং বিশ্ববিদ্যালয়ে গীতা বিতরণ

বাংলাদেশের যে কোনো জেলায় গীতা পাঠ, গীতা জয়ন্তী, গীতা যজ্ঞ অনুষ্ঠান করতে এবং গীতা শিক্ষালয় অথবা বিশ্ববিদ্যালয়ে গীতার জন্য উক্ত নাম্বারে যোগাযোগ করুন।

সম্মানিত গীতা পাঠকবৃন্দ

শ্রীমৎ ধ্রুব চৈতন্য

শ্রীমৎ ধ্রুব চৈতন্য

মোবাইল: ০১৭৩৯৫৩৯৮৬০
ঠিকানা: ঊকিয়ারা, জাগীর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।

পরিচিতি ও বিস্তারিত: শ্রীমৎ ধ্রুব চৈতন্য একজন নিয়মিত গীতা পাঠক এবং শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির ও আশ্রম, উকিয়ারা, মানিকগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ।

শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের সাধারণ নিয়মাবলী

শুদ্ধচিত্তে পরমেশ্বরের বাণী আস্বাদনের প্রয়োজনীয় বিধিমালা

পবিত্রতা ও প্রস্তুতি

শ্রীমদ্ভগবদ্গীতা পরমেশ্বর ভগবানের শ্রীমুখনিঃসৃত বাণী, তাই সর্বদা স্নান অন্তে শুদ্ধ বস্ত্রে অথবা হাত-মুখ ধুয়ে পবিত্র মনে গীতা পাঠ শুরু করা উচিত। পাঠ শুরু করার পূর্বে শান্ত হয়ে ধ্যানে বসা এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম নিবেদন করা আবশ্যক।

আসন ও দিক নির্বাচন

মেঝেতে সরাসরি না বসে কুশ, কম্বল বা পরিষ্কার কাঠের আসনে বসে গীতা পাঠ করা উত্তম। পাঠ করার সময় সাধারণত পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসা সনাতন ধর্মে কল্যাণকর ও ফলদায়ক বলে মনে করা হয়।

মনোযোগ ও উচ্চারণ

তাড়াহুড়ো করে কিংবা শুধু রিডিং পড়ার মতো করে গীতা পাঠ করা অনুচিত। প্রতিটি শ্লোকের উচ্চারণ স্পষ্ট, শুদ্ধ এবং ধীরস্থিরভাবে করা উচিত, যেন শ্লোকের ভাবার্থ অন্তরে উপলব্ধি করা যায়। যদি সম্পূর্ণ অধ্যায় পড়ার সময় না থাকে, তবে প্রতিদিন অন্তত একটি বা দুটি শ্লোক হলেও নিয়মিত ও নিষ্ঠার সাথে পাঠ করা উচিত।

প্রার্থনা ও প্রণাম

গীতা পাঠ শুরু করার পূর্বে 'গীতা-ধ্যানম' এবং পাঠ শেষে 'গীতা-মাহাত্ম্যম' বা কৃপাপ্রার্থনা ও প্রণাম মন্ত্র পাঠ করা নিয়ম। পাঠ শেষে গ্রন্থখানিকে ভক্তিভরে প্রণাম করে নির্দিষ্ট পবিত্র স্থানে যত্নসহকারে রেখে দিতে হবে।

অধ্যায়সমূহ (১৮টি যোগ)

শ্লোক ও অনুবাদ পড়তে নিচের যেকোনো একটি অধ্যায় নির্বাচন করুন

কোনো অধ্যায় নির্বাচিত নেই

শ্রীমদ্ভগবদ্গীতা (পিডিএফ ভার্সন)

সম্পূর্ণ গীতা বইটি অফলাইনে পড়তে এখনই ডাউনলোড করুন।

ডাউনলোড করুন